User How-to

  • কিভাবে রেজিষ্ট্রেশন করবো?
    • কম্পিউটার কিংবা মোবাইলে মেনুতে লগইন অপশনে ক্লিক করুন। তারপরে রেজিস্টার বাটনে ক্লিক করুন। আপনার সকল তথ্য দিন এবং রেজিস্টার বাটনে ক্লিক করুন।
  • ইনভাইটেশন কোড কি বা কিভাবে পাবো?
    • আপনাকে রেজিষ্ট্রেশনের অনুরোধ করার সময় এডমিন যদি কোন কোড দিয়ে থাকে তাহলে সেটাই ব্যাবহার করুন।
  • নিজের প্রোফাইল কিভাবে আপডেট করবো?
    • মেনু থেকে একাউন্ট অপশনে ক্লিক করুন। আপনার ছবির নিচে ভিউ প্রফাইল এ ক্লিক করুন। আপনার নামের ডান পাশে একটি সেটিংস আইকন দেখতে পাবেন। ওই আইকনে ক্লিক করলে এডিট প্রফাইল অপশনটি পাবেন। সেভ করার জন্য পেইজের নিচে বাটন পাবেন।
  • সকল তথ্যই কি দিতে হবে?
    • কমিউনিটির সার্থে সকল তথ্য প্রদানের অনুরোধ থাকবে, কিন্তু তা বাধ্যতামূলক নয়।
  • কে আমার তথ্য দেখতে পারবে?
    • যারা আমাদের মেম্বার লিস্টে আছেন শুধুমাত্র তারাই এই তথ্য দেখতে পারবেন।
  • আমি আমার প্রফাইল এর ডিটেইলস সবার জন্য উন্মুক্ত করতে চাই না। এর উপায় কি?
    • মেনু থেকে একাউন্ট অপশনে যান। প্রাইভেসি বাটনে ক্লিক করুন। প্রফাইল প্রাইভেসি ড্রপডাউনে অনলি মি সিলেক্ট করুন। আপডেট প্রাইভেসি বাটনে ক্লিক করে সেভ করুন। এখন শুধুমাত্র এডমিন এবং আপনি আপনার প্রফাইলের তথ্যগুলো দেখতে পারবেন। অন্যরা শুধুমাত্র আপনার নাম মেম্বার লিস্টে দেখতে পারবেন।
  • আমার প্রশ্নের উত্তর পাইনি এখানে। কি করবো?
    • এডমিনকে সরাসরি আপনার প্রশ্ন মেসেজ করতে অনুরোধ থাকলো।

About the author
Abu Naweem Khan Shuvo
CSE,BUET-10; DSA,GVSU-23; SE-Dematic